SG CAREER BANGLA • BOOK 1
WPLN Numeracy: অনলাইনে শিখুন ও অনুশীলন করুন
Basic Arithmetic & Number Skills — ১০০টি ইংরেজি practice question, ধাপে ধাপে সমাধান ও সহজ বাংলা ব্যাখ্যা।
ওয়েবসাইটেই অধ্যায় পড়ুন, নিজে উত্তর ভাবুন এবং সমাধান মিলিয়ে দেখুন।
প্রথম অধ্যায়: Addition শুরু করুন →এই বই কার জন্য?
যারা যোগ, বিয়োগ, গুণ ও ভাগের ভিত্তি মজবুত করতে চান এবং ইংরেজিতে লেখা numeracy question বুঝতে অনুশীলন করতে চান, তাদের জন্য Book 1।
প্রশ্ন থাকবে ইংরেজিতে। সমাধানে থাকবে হিসাবের ধাপ, সহজ বাংলা ব্যাখ্যা, প্রয়োজনীয় tip ও common mistake।
পুরো বইয়ে ১০০টি নিজস্ব প্রশ্ন রয়েছে। সাতটি অধ্যায়ের ১০০টি প্রশ্ন এখন অনলাইনে অনুশীলনের জন্য প্রস্তুত।
বইয়ের সাতটি অধ্যায়
অধ্যায় ১ • Q001–Q015
Addition — যোগ
সংখ্যা যোগ, হাতে রাখা, মোট পরিমাণ ও অজানা সংখ্যা নির্ণয়।
Addition অধ্যায় পড়ুন →অধ্যায় ২ • Q016–Q030
Subtraction — বিয়োগ
ঘর ভাঙা, শূন্য থাকা সংখ্যা, বাকি পরিমাণ ও পার্থক্য নির্ণয়।
অধ্যায় ৩ • Q031–Q045
Multiplication — গুণ
নামতা, সমান দল এবং বড় সংখ্যাকে ছোট অংশে ভাগ করে গুণ।
অধ্যায় ৪ • Q046–Q060
Division — ভাগ
সমান ভাগ, ভাগশেষ, পূর্ণ দল ও প্রয়োজনীয় বাড়তি কার্টন নির্ণয়।
WPLN Numeracy Order of Operations Practice — 10 Questions
অধ্যায় ৫ • Q061–Q075
Mixed Operations — মিশ্র হিসাব
একাধিক ধাপে মজুত, খরচ, মোট পরিমাণ ও সমান ভাগের সমস্যা।
শিগগির প্রকাশিত হবে • Coming soon
অধ্যায় ৬ • Q076–Q085
Order of Operations — হিসাবের অগ্রাধিকার
বন্ধনী, বর্গ এবং গুণ-ভাগ ও যোগ-বিয়োগের সঠিক নিয়ম।
অধ্যায় ৭ • Q086–Q100
Everyday & Workplace Problems
দৈনন্দিন খরচ, সময়, মজুত ও কর্মক্ষেত্রের ব্যবহারিক হিসাব।
কীভাবে অনুশীলন করবেন?
- শুরুতে অধ্যায়ের নিয়ম ও উদাহরণ পড়ুন।
- পাঁচটি করে প্রশ্নের উত্তর নিজে বের করুন।
- প্রয়োজনে খাতায় হিসাব লিখুন।
- “Show Answer & Bangla Explanation” খুলে উত্তর মিলিয়ে দেখুন।
- ভুলের কারণ বুঝে প্রশ্নটি আবার করুন।
নিজের সুবিধামতো ২০–৩০ মিনিট অনুশীলন করতে পারেন। এটি কোনো official পরীক্ষার সময়সীমা নয়।
কী কী শিখবেন?
- Place value, carrying ও regrouping
- সমান দল, গুণ ও ভাগের সম্পর্ক
- প্রশ্ন বুঝে সঠিক operation বাছাই
- বন্ধনী ও হিসাবের অগ্রাধিকার
- ভাগশেষ, সময়, টাকা ও সঠিক একক
Foundation, Intermediate, Challenge ও Application এই বইয়ের শিক্ষামূলক label; official WPLN level নয়।
সাধারণ প্রশ্ন
পড়তে কি PDF ডাউনলোড করতে হবে?
না। প্রকাশিত অধ্যায় ওয়েবসাইটেই পড়তে ও অনুশীলন করতে পারবেন।
এগুলো কি official WPLN প্রশ্ন?
না। এগুলো সংখ্যাগত দক্ষতা গড়ার জন্য তৈরি নিজস্ব practice question। Official exam paper নয়।
প্রশ্ন ও ব্যাখ্যা কোন ভাষায়?
প্রশ্ন ও উত্তর বাছাই ইংরেজিতে। সমাধানে হিসাবের ধাপ, সহজ বাংলা ব্যাখ্যা, tip ও common mistake থাকবে।
Prepared by Paul Raghu Nath • SG Career Bangla • Book 1